মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline :
পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট লালমনিরহাটে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগে অনিয়মের অভিযোগ লালমনিরহাট সীমান্তে চিতা বাঘের আক্রমনে নারীসহ তিনজন আহত বিজিবি-পুলিশ ও এলাকাবাসী ঘিরে রেখেছে চিতা বাঘটিকে। কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের পুকুরে ডুবে মৃত্যু দুর্যোগ ত্রাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: শিবেরকুটি সয়ারের তলের ঘাটে সেতুর দাবিতে লাখো মানুষের আর্তি। হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. কুড়িগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

লালমনিরহাট সীমান্তে চিতা বাঘের আক্রমনে নারীসহ তিনজন আহত বিজিবি-পুলিশ ও এলাকাবাসী ঘিরে রেখেছে চিতা বাঘটিকে।

Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট সীমান্তে চিতা বাঘের আক্রমনে নারীসহ তিনজন আহত
বিজিবি-পুলিশ ও এলাকাবাসী ঘিরে রেখেছে চিতা বাঘটিকে।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তে চিতা বাঘের আক্রমণে এক নারী ও দুই কৃষক আহত হয়েছেন। রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজি ও পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনকে সাথে নিয়ে একটি ধানখেতে বাঘটিকে ঘিরে রেখেছেন। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। ধারনা করা হচ্ছে চিতা বাঘটি প্রতিবেশি ভারতের কোন জঙ্গল থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে।

আহতরা হলেন, আমঝোল গ্রামের সহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩২), একই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে আফসার উদ্দিন (৪২) ও নজরুল ইসলাম (৪৫)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শরিফা বেগম বাড়ির পাশের ধানখেতের পাশে তার পালিত ছাগল খুঁজতে যান। ছাগলটির কাছে পৌঁছাতেই আগে থেকে সেখানে ওৎপেতে থাকা চিতা বাঘটি হঠাৎ তার ওপর আক্রমণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চিতা বাঘের আক্রমণে আরও দুজন কৃষক আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত নারী শরিফা বেগম জানান, ’আমার ছাগলটি ধানখেতের পাশেই ছিলো। ছাগলটির কাছে যেতেই চিতা বাঘটি আমার ওপর আক্রমণ চালায়। আমি চিৎকার দিতে থাকি। এসময় আশপাশে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।’ ‘চিতা বাঘটি আমার ছাগলটি ধরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আমার উপস্থিতে চিতা বাঘটি আমার ওপর আক্রমণ চালায়,’ তিনি বলেন।

আহত আফসার উদ্দিন বলেন, তিনি ও তার ভাই পাশেই জমিতে কাজ করছিলেন। নারীর চিৎকারে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে চিতা বাঘটি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে অনেক মানুষ একসাথে ঘটনাস্থলে আসায় চিতা বাঘটি দ্রুত পালিয়ে গিয়ে ধানখেতের ভেতর লুকিয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল (৫৫) জানান, এলাকাবাসী লাঠিসোডা ও ছোড়া-বল্লম নিয়ে ধানখেতের চারদিক ঘিরে রেখেছে। তাদের সাথে বিজিবি ও পুলিশ সদস্যরা রয়েছে। সকলেই টর্চের আলো জ্বালাচ্ছেন যাতে চিতা বাঘটি পালিয়ে যেতে না পারে। ’চিতা বাঘটি ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়েছে। আমাদের এলাকায় কোন জঙ্গল নেই। ধারনা করছি রবিবার বিকেলেই চিতা বাঘটি ঢুকে পড়ে,’ তিনি বলেন।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, বর্তমানেস চিতা বাঘটি ধানখেতের ভেতর অবস্থান করছে। চারদিকে থেকে ধানখেতটি ঘিরে রেখেছেন স্থানীয় লোকজন, বিজিব ও পুলিশ সদস্যরা। ’বিজিবি ও পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বনবিভাগের লোকজন ঘটনাস্থলে রওনা দিয়েছেন। চিতা বাঘটিকে আটক করার সর্বাত্মক চেষ্টা চলছে,’ তিনি বলেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। ’ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। যাতে এককভাবে কেউ চিতা বাঘের দিকে ছুটে না যায়। বিজিবি সদস্যদের কাছে খবর নিয়ে জানতে পেরেছি চিতা বাঘটি এখনো ধানখেতের ভেতর রয়েছে,’ তিনি বলেন।


More News Of This Category