সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা,,,,,,,,,,,,,,,,,,,,,,,মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,৷৷৷,৷৷৷৷৷ রবিবার (২৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
অধ্যাপক শামীমা সুলতানার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। তিনি পূর্বধলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম প্রিন্সিপাল সিরাজুল ইসলামের মেয়ে। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯ অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া এর মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
পূর্বধলার এই শিক্ষাবিদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগকে এলাকার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।