সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline :
একজন (কৃষি) কর্মকর্তা,বিসিএস ক্যাডার নিপা বিশ্বাস , ,,,,,,,,,,,মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক বাংলার বাঘ শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ: কৃষক-প্রজার অধিকার আদায়ের সংগ্রামী নেতাকে স্মরণ বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১ – বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ২,৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হেরোইন‘সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার- সিরাজগঞ্জে সন্ত্রাসীদের কোনো স্থান হবে না, হয় তারা থাকবে, নয়তো আমরা: পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু নাগেশ্বরীতে সংসদ সদস্য আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা,,,,,,,,,,,,, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড আরিফুর রহমান শান্তর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নবান্ন এসেছে ফিরে কলমে রিতুনুর ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ২,৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হেরোইন‘সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার-

Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ২,৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হেরোইন‘সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার-

মো% কুতুব উদ্দিন
ঢাকা

ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ইয়াকুব আলী এবং এসআই (নিঃ)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৫/১০/২০২৬ খ্রিঃ ১৬.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। আহম্মদ আলী টুকু (৪৫), পিতা-মৃত হুকুম আলী, মাতা-মোছাঃ সাহেরা বেগম, সাং-বাঘাপুর (চরগলগলিয়া), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ০৬ গ্রাম হেরোইনসহ, ২। মোঃ মিলন ঢালী (৪৪), পিতা-মোঃ ছফর আলী, মাতা-মৃত আঞ্জুমান বেপারী, সাং-আব্দুল্লাহপুর (বাসস্ট্যান্ড), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ০৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।

এসআই (নিরস্ত্র)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৫/১০/২০২৬ খ্রিঃ ২৩.৩০ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল ঘাটারচর সাকিনস্থ মনু লাবনী পয়েন্ট সংলগ্ন এম ই ফুড গ্যালারী এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আবছার উদ্দিন (২১), আব্দু জলিল, মাতা-নুরজাহান, সাং-বাসা/হোল্ডিং-৭৬৭, রাস্তা-ফুলের ডেইল, দক্ষিণ হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমান সং-বাড়ী নং-৫, রোড নং-৩, থানা-ধানমন্ডি, ডিএমপি, ঢাকা‘কে ১৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২। সাইফুল ইসলাম (২২), পিতা-মোঃ কালা মিয়া, মাতা-হামিদা বেগম, সাং-বাসা/হোল্ডিং-৩৭৮ গ্রামা-রাস্তা-উলুচামরি, হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমান সাং-বাড়ী নং-৫, রোড নং-৩, থানা-ধানমন্ডি, ডিএমপি, ঢাকা‘কে ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৮৮, তারিখ- ২৫/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ৮(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৭৪, তারিখ- ২৬/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।


More News Of This Category