নাগেশ্বরীতে সংসদ সদস্য আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
এম সাইফুর রহমান নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় খবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী ভুরুংগামারী কুড়িগ্রাম ১ আসনের সাংসদ সদস্য বাংলাদেশ জামায়েতে ইসলামের এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা (ভারপ্রাপ্ত) সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ, নাগেশ্বরী উপজেলা আমীর মাওলানা আবদুল মান্নান,আফজাল হোসেন, আরও উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন শাখার সভাপতি হায়দার আলী সেক্রেটারি খবির উদ্দিন সহ আরও অনেকে। এসময় এলাকার উন্নয়ন সম্পর্কে জানতে চাইলে এমপি আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন আমার নির্বাচনী এলাকার ২৪ টি ইউনিয়নের সন্তোষপুর তালতলা থেকে নাওডাংগা ব্রীজ পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করন নাওডাংগা ব্রীজ সহ প্রায় দুই শতাধিক রাস্তা, ব্রিজ কালভাট,পুর্ন নির্মাণ সংস্কার ও মেরামতের জন্য প্রস্তাব ইতিমধ্যে মহান সংসদে পাঠানো হয়েছে। সবশেষে তার আলোচনায় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্তোষপুর ইউনিয়নের জন্য খবির উদ্দিন কাজীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত করে নাম ঘোষণা করেন ও ৯টি ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থীর নামও ঘোষণা করেন।