সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড আরিফুর রহমান শান্তর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,,
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ও দাপ্তরিক ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ পেজ থেকে পৃথক দুটি বার্তা শেয়ার করেন তিনি।
:
:
প্রথম পোস্টে তিনি লেখেন, ‘আমার মৃ///ত্যু///র জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং এর মাত্র কয়েক মিনিট পর দ্বিতীয় পোস্টে লেখেন, ‘আই রিজাইন ফ্রম এডমিন ক্যাডার’। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সাধারণ মানুষের মাঝে চরম চাঞ্চল্য তৈরি হয়।
:
:
ইউএনওর মেয়ের জন্মদিনের অনুষ্ঠান শেষে অস্বাভাবিক আচরণ
:
উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের বাসায় তার মেয়ের জন্মদিনের কেক কাটার একটি ঘরোয়া আয়োজন ছিল।
:
:
এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত তার স্ত্রীকে নিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠান শেষে বাসা থেকে বের হওয়ার পরপরই তিনি ফেসবুকে এই চাঞ্চল্যকর পোস্টগুলো দেন। ইউএনও শিল্পী রাণী মোদক জানান, বাসা থেকে বের হয়ে পোস্ট দেওয়ার পাশাপাশি এসিল্যান্ড প্রচণ্ড অস্বাভাবিক আচরণ শুরু করেন। তিনি কর্তব্যরত একজন আনসার সদস্যকে মারধর করেন এবং ইউএনওর তিন বছর বয়সী মেয়েকে মেরে ফেলার হুমকি দেন। এছাড়া রাস্তায় তিনি যাকেই সামনে পেয়েছেন, তার সঙ্গেই চরম অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন।
:
:
পুলিশ ও চিকিৎসকের উপস্থিতি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
:
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দেখে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত এসিল্যান্ডের বাসায় ছুটে যান।
:
:
ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শে এবং এসিল্যান্ডের স্ত্রীর সম্মতিতে তাকে একটি ঘুমের ওষুধ খাওয়ানো হয়। তবে ওষুধের কার্যক্ষমতা কম থাকায় তার আচরণ শান্ত করা যাচ্ছিল না। পরে বাসার ভেতরে তার তীব্র অস্বাভাবিক আচরণ ও ছটফটানি বাড়তে থাকায় রাত ১টার দিকে চিকিৎসক ও পরিজনদের উপস্থিতিতে তাকে অ্যাম্বুলেন্স যোগে সিলেটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে গেছেন।
:
:
ইউএনওর বিস্ময় প্রকাশ ও প্রশাসনের বক্তব্য
:
ফেসবুক পোস্টে নিজের নাম উল্লেখ করার বিষয়ে গভীর বিস্ময় প্রকাশ করেছেন জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। তিনি দৈনিক ইত্তেফাক ও কালের কণ্ঠের মতো সংবাদমাধ্যমে জানান, “তিনি কেন আমার নাম লিখেছেন, তা আমারও প্রশ্ন। আমি নিজেও বিষয়টি বুঝতে পারছি না।”
তবে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে, এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত দীর্ঘদিন ধরে এক ধরণের মানসিক অসুস্থতা বা বিষণ্ণতায় ভুগছিলেন। ইউএনও জানিয়েছেন, ঢাকা থেকে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসার পরই কেবল নিশ্চিত হওয়া যাবে যে, ঠিক কী কারণে বা কী উদ্দেশ্যে তিনি ফেসবুকে এমন স্পর্শকাতর পোস্টটি করেছিলেন।