রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline :
গাইবান্ধার বাংলা বাজারে বাণিজ্য মেলার নামে সাধারণ মানুষের পকেট কাটার অভিযোগ। নাগেশ্বরীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গন সংযোগে ব্যাস্ত চেয়ারম্যান প্রার্থীরা। লালমনিরহাটে বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে আফলাটক্সিন, বাকি চালের মান যাছাই দাবী রংপুরে মোটরসাইকেলের ধাক্কায় চিকিৎসাধীন ১ জনের মৃত্যু, আহত ১ লালমনিরহাটে মাদক অভিযান ঘিরে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে তিন কর্মকর্তা আশুগঞ্জ উপজেলা বি এন পির সাংগঠনিক সভা অনুষ্ঠিত । তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা পাটগ্রাম সী’মান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশি কৃষকদের সং’ঘ’র্ষ, গু’লি ও বি’স্ফোরক নি’ক্ষে’পের অ’ভিযোগ সরাইল থানায় ঢুকে ওসির হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা এম, পি রুমিন ফারহানার,

পাটগ্রাম সী’মান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশি কৃষকদের সং’ঘ’র্ষ, গু’লি ও বি’স্ফোরক নি’ক্ষে’পের অ’ভিযোগ

Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

পাটগ্রাম সী’মান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশি কৃষকদের সং’ঘ’র্ষ, গু’লি ও বি’স্ফোরক নি’ক্ষে’পের অ’ভিযোগ

লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সী’মান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের সং’ঘ’র্ষের ঘ’টনা ঘ’টেছে। এ সময় লা’ঠিসোঁ’টা নিয়ে বিএসএফ সদস্যদের ধা’ও’য়া ও মা’রধ’রের অ’ভি’যোগ উঠেছে বাংলাদেশিদের বি’রু’দ্ধে। অন্যদিকে, বিএসএফ সদস্যদের বি’রু’দ্ধে গু’লি ও বি’স্ফো’রক নি’ক্ষে’পের অ’ভিযোগ করেছেন স্থানীয়রা।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘ’টনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা সী’মান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ প্রবেশ করেন। এ সময় তারা কৃষকদের মা’রধ’রের চেষ্টা করলে স্থানীয় বাংলাদেশিরা একত্রিত হয়ে লা’ঠিসোঁ’টা নিয়ে তাদের প্র’তিরো’ধ করেন। একপর্যায়ে বিএসএফ সদস্যদের ধা’ও’য়া ও মা’রধ’রের ঘ’টনা ঘটে বলে অ’ভিযোগ রয়েছে।

পরে বিএসএফ সদস্যরা গু’লি ও বি’স্ফো’রক নি’ক্ষেপ করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় হ’তা’হতের কোনো খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে বিজিবি ও বিএসএফের বক্তব্য পাওয়া গেলে আরো বিস্তারিত জানা যাবে।


More News Of This Category