রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline :
গাইবান্ধার বাংলা বাজারে বাণিজ্য মেলার নামে সাধারণ মানুষের পকেট কাটার অভিযোগ। নাগেশ্বরীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গন সংযোগে ব্যাস্ত চেয়ারম্যান প্রার্থীরা। লালমনিরহাটে বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে আফলাটক্সিন, বাকি চালের মান যাছাই দাবী রংপুরে মোটরসাইকেলের ধাক্কায় চিকিৎসাধীন ১ জনের মৃত্যু, আহত ১ লালমনিরহাটে মাদক অভিযান ঘিরে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে তিন কর্মকর্তা আশুগঞ্জ উপজেলা বি এন পির সাংগঠনিক সভা অনুষ্ঠিত । তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা পাটগ্রাম সী’মান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশি কৃষকদের সং’ঘ’র্ষ, গু’লি ও বি’স্ফোরক নি’ক্ষে’পের অ’ভিযোগ সরাইল থানায় ঢুকে ওসির হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা এম, পি রুমিন ফারহানার,

লালমনিরহাটে বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন

Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন

লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া
লালমনিরহাটের হাতীবান্ধায় দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের দাবি তুলে বিয়ের দাবিতে এক সহকারী জজের বাড়িতে অনশন করছেন এক স্কুলশিক্ষিকা। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের জহির মোড় এলাকায় বিচারক ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯) নামের ওই শিক্ষিকা। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত তাঁর অনশন অব্যাহত ছিল।

আনিকা তাবাসসুম প্রাপ্তি টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। তিনি রংপুরের হারাগাছ উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অন্যদিকে, ইউনুস আলী বগুড়া জজ আদালতে সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনশনরত শিক্ষিকা প্রাপ্তির দাবি, ইউনুস আলীর সঙ্গে তাঁর প্রায় ১১ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিনের এই সম্পর্কের পরও তাঁকে বিয়ে না করায় তিনি বিচারকের বাড়িতে এসে অনশনে বসেছেন।

প্রাপ্তির অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের কথা বললেও ইউনুস আলী বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। সম্প্রতি তিনি জানতে পারেন, ইউনুস আলী অন্যত্র বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। এ খবর জানার পর শুক্রবার দুপুরে তিনি ইউনুস আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষিকা ওই বাড়িতে অবস্থান নেওয়ার খবর পেয়ে ইউনুস আলী বাড়ি ছেড়ে চলে যান। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category