রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Headline :
গাইবান্ধার বাংলা বাজারে বাণিজ্য মেলার নামে সাধারণ মানুষের পকেট কাটার অভিযোগ। নাগেশ্বরীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গন সংযোগে ব্যাস্ত চেয়ারম্যান প্রার্থীরা। লালমনিরহাটে বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে আফলাটক্সিন, বাকি চালের মান যাছাই দাবী রংপুরে মোটরসাইকেলের ধাক্কায় চিকিৎসাধীন ১ জনের মৃত্যু, আহত ১ লালমনিরহাটে মাদক অভিযান ঘিরে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে তিন কর্মকর্তা আশুগঞ্জ উপজেলা বি এন পির সাংগঠনিক সভা অনুষ্ঠিত । তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা পাটগ্রাম সী’মান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশি কৃষকদের সং’ঘ’র্ষ, গু’লি ও বি’স্ফোরক নি’ক্ষে’পের অ’ভিযোগ সরাইল থানায় ঢুকে ওসির হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা এম, পি রুমিন ফারহানার,

তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলার তেরখাদা উপজেলার ২ নং বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক ঐক্য ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ শে অক্টোবর (শনিবার) বিকেল ৫টার দিকে পশ্চিম কাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় গ্রামের বিভিন্ন সম্প্রদায়, শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী, তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্যা হুমায়ুন কবিরের প্রতি সমর্থন জানিয়ে আগামী দিনের পথচলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত গ্রামবাসী।

কাটেঙ্গা গ্রামের বিশিষ্ট সমাজসেবক এফ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন মোঃ আব্দুল আলীম, মোঃ আব্দুর রহমান ও মোঃ ওয়াজেদ আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোল্যা হুমায়ুন কবির বলেন, “আজ থেকে কাটেঙ্গা গ্রামে ঐক্যের সুর বাজবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে চাই। গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে হবে। কোনো ধরনের গোষ্ঠীগত বিরোধ বা বিভেদ নয়, বরং ঐক্য ও সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন অর্জন করাই হবে আমাদের মূল লক্ষ্য। মানুষের মন জয় করে নির্বাচনী বৈতরণি পার হতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের কল্যাণকে প্রাধান্য দিতে হবে।”

কাটেঙ্গা গ্রামের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মোল্যা হুমায়ুন কবির বলেন, “আমরা কাটেঙ্গা গ্রামকে একটি আদর্শ, উন্নয়নমুখী ও উৎপাদনশীল গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, এমন একটি গ্রাম প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সব সম্প্রদায়ের মানুষ শান্তি, সম্প্রীতি ও মর্যাদার সঙ্গে বসবাস করবেন। একই সঙ্গে শিক্ষা, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান ও উৎপাদনশীল কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামের অগ্রগতি নিশ্চিত করতে হবে।”

বারাসাত ইউনিয়নের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বারাসাত ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। জনগণের পাশে এবং এলাকার উন্নয়নে পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
তিনি বারাসাত ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে
দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে
কাজ করার আহ্বান জানান।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা শেখ এহিউল ইসলাম এবং নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি,লন্ডনপ্রবাসী ও কাটেঙ্গা নিবাসী এমডি আরিফ বিল্লাহ।

এ ছাড়া বক্তব্য দেন, মোল্যা গোলাম কিবরিয়া, মোল্যা হেমায়েত উদ্দিন, মোল্যা হেদায়েত হোসেন, আব্দুল্লাহ আল মেহেদী, মোল্লা শহিদুল ইসলাম, মো. হানিফ মোল্লা, মো. শরিফুল মোল্লা, মোহাম্মদ লতিফ মোল্লা, মোহাম্মদ আলম মোল্লা, মো. আব্বাস শেখ, মো. সোহেল মল্লিক, মোহাম্মদ আসলাম মোল্লা, মামা পাভেল মোল্লা ও মো. শহিদুল শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় অর্ধসহস্রাধিক গ্রামবাসীর উপস্থিতিতে পারস্পরিক ঐক্য, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মোল্যা হুমায়ুন কবির। বক্তারা কাটেঙ্গা গ্রামের বিদ্যমান সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি বারাসাত ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে এক সংগে কাজ করার আহ্বান জানান।


More News Of This Category