আমাকে হিন্দু বানিও না,
আমাকে মুসলিম বানিও না,
আমার শরীরে দাগ কেটে
তোমার রাজনীতি লিখো না।
আমার নাম জিজ্ঞেস করো না,
নামের ভেতর ধর্ম খুঁজো না,
আমার পোশাক দেখে
আমার বিচার করো না।
আমি ভাতের পক্ষে,
আমি ভাতের বিপক্ষে যে, তার বিপক্ষে।
আমি শ্রমের পক্ষে,
আমি র*ক্তচোষার বিপক্ষে।
তোমার মন্দিরে আমার অধিকার নেই,
তোমার মসজিদেও আমার জায়গা নেই,
কারণ আমি প্রশ্ন করি
ভগবান কি তোমার কেনা?
আমি মানি না,
যে ধর্ম মানুষকে ছোট করে,
যে ধর্ম পেটে লাথি মারে,
সে ধর্ম ধর্মই নয়,
সে ব্যবসা।
শোনো,
আমি হিন্দু নই, মুসলিম নই,
আমি ভাত চাই, কাজ চাই, সম্মান চাই।
আমাকে দাগিয়ে দিও না,
আমি মানুষ, আমাকে মানুষই থাকতে দাও।
আরমান হোসেন রাজু
আমি ভাতের পক্ষে
আরমান হোসেন রাজু