শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline :
পঞ্চগড়ে মামলার হয়রানির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী, ফজলুর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ শ্রীপুরে স্কুলছাত্রীকে আখক্ষেতে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাড়ি ঘেরাও এলাকাবাসীর! গাজীপুরের শ্রীপুরে বিকাশের ক্যাশ চট্টগ্রামের দুর্গাপূজায় মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা সমর্থক নিয়ে ঘেরাও করে ওসির সঙ্গে বাদানুবাদে জড়ালেন এম,পি রুমিন ফারহানা। আমাকে হিন্দু বানিও না, আমাকে মুসলিম বানিও না, আমার শরীরে দাগ কেটে তোমার রাজনীতি লিখো না। বদরগন্জে ব্যতিক্রমী কাবাডি টুর্নামেন্ট: মঞ্চ আলো করলেন ভ্যানচালক ও মুচিসহ খেটে খাওয়া মানুষজন মধুপুরে ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাসুদ রানার গণসংযোগ শিশির ঝরে পরে তাছলিমা আক্তার মুক্তা সীতাকুণ্ডে ধ/র্ষ/ণে/র অভিযোগে গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা সমর্থক নিয়ে ঘেরাও করে ওসির সঙ্গে বাদানুবাদে জড়ালেন এম,পি রুমিন ফারহানা।

Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা সমর্থক নিয়ে ঘেরাও করে ওসির সঙ্গে বাদানুবাদে জড়ালেন এম,পি রুমিন ফারহানা।
রৌনাক খাঁন
সরাইল উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা সমর্থক নিয়ে ঘেরাও করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনজুর কাদের ভূঁইয়া ওসির সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় ওসির সঙ্গে এ ঘটনা ঘটে, এ সময় ওসিকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেন আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন
জানা গেছে পূজা মন্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তা না দেওয়া এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি ৩০ জন সমর্থক সঙ্গে নিয়ে ওসির অফিস কক্ষে যায়, এ সময় তার সঙ্গে যাওয়া এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করলেন এবং আঙ্গুল নেড়ে ওসির দিকে হাত ইশারা করে,ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া ওই অভিযোগ অস্বীকার করেন, ওসি বলেন ওই ব্যক্তিকে শিখিয়ে আনা হয়েছে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রুমিন ফারহানা ওসির রাজনৈতিক অতীত নিয়ে মন্তব্য করেন, ওসি মনজুর কাদের ভূইয়া অভিযোগ করেন সংসদ সদস্য শত শত লোক নিয়ে থানায় এসে অস্থিরতা তৈরি করেছেন তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি বলেন সরাইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে রক্ষা করার জন্য সরাইল থানা পুলিশ যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা আমাদের দায়িত্বে কখনো অবহেলা করিনি, সরাইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য এবং সরাইল থানার বদনাম ছাড়ানোর জন্য কিছু ফ্যাসিস্ট অসাধু আওয়ামী পন্থী ব্যক্তি মিথ্যে প্রপাগাণ্ডা ছড়াচ্ছে সরাইল থানার পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে ব্যাঘাত ঘটানোর জন্য ঘুষ ও বিভিন্ন প্রকার অনিয়মের অপবাদ দিচ্ছে, এই ধরনের অপ্রীতিকর ঘটনা ও হয়রানি মূলক আচরণের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মনজুর কাদের ভূঁইয়া (ওসি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।


More News Of This Category