শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline :
পঞ্চগড়ে মামলার হয়রানির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী, ফজলুর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ শ্রীপুরে স্কুলছাত্রীকে আখক্ষেতে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাড়ি ঘেরাও এলাকাবাসীর! গাজীপুরের শ্রীপুরে বিকাশের ক্যাশ চট্টগ্রামের দুর্গাপূজায় মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা সমর্থক নিয়ে ঘেরাও করে ওসির সঙ্গে বাদানুবাদে জড়ালেন এম,পি রুমিন ফারহানা। আমাকে হিন্দু বানিও না, আমাকে মুসলিম বানিও না, আমার শরীরে দাগ কেটে তোমার রাজনীতি লিখো না। বদরগন্জে ব্যতিক্রমী কাবাডি টুর্নামেন্ট: মঞ্চ আলো করলেন ভ্যানচালক ও মুচিসহ খেটে খাওয়া মানুষজন মধুপুরে ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাসুদ রানার গণসংযোগ শিশির ঝরে পরে তাছলিমা আক্তার মুক্তা সীতাকুণ্ডে ধ/র্ষ/ণে/র অভিযোগে গ্রেফতার ২

আমাকে হিন্দু বানিও না, আমাকে মুসলিম বানিও না, আমার শরীরে দাগ কেটে তোমার রাজনীতি লিখো না।

Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আমাকে হিন্দু বানিও না,
আমাকে মুসলিম বানিও না,
আমার শরীরে দাগ কেটে
তোমার রাজনীতি লিখো না।

আমার নাম জিজ্ঞেস করো না,
নামের ভেতর ধর্ম খুঁজো না,
আমার পোশাক দেখে
আমার বিচার করো না।

আমি ভাতের পক্ষে,
আমি ভাতের বিপক্ষে যে, তার বিপক্ষে।
আমি শ্রমের পক্ষে,
আমি র*ক্তচোষার বিপক্ষে।

তোমার মন্দিরে আমার অধিকার নেই,
তোমার মসজিদেও আমার জায়গা নেই,
কারণ আমি প্রশ্ন করি
ভগবান কি তোমার কেনা?

আমি মানি না,
যে ধর্ম মানুষকে ছোট করে,
যে ধর্ম পেটে লাথি মারে,
সে ধর্ম ধর্মই নয়,
সে ব্যবসা।

শোনো,
আমি হিন্দু নই, মুসলিম নই,
আমি ভাত চাই, কাজ চাই, সম্মান চাই।
আমাকে দাগিয়ে দিও না,
আমি মানুষ, আমাকে মানুষই থাকতে দাও।

আরমান হোসেন রাজু

আমি ভাতের পক্ষে

আরমান হোসেন রাজু


More News Of This Category