“আমি বড় এতিম”
কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার।
আমি বড় এতিম, বাবা আমার নাই,
মা আছে তবু কেন, মায়া খুঁজে পাই নাই?
বাবা নেই, চলে গেছে ওপারে,
মা আছে, তবু মন থাকে আঁধারে।
মা আছে ঘরে, তবু কেন একা লাগে,
মায়ের আঁচল থেকেও, মন দূরে ভাগে?
মা তো আছে, তবু কেন কথা শোনে না,
আমার কষ্টগুলো, কেন বোঝে না?
বাবা থাকলে হয়তো, মাথায় হাত রাখতো,
বলতো — “বাদল, কাঁদিস না, সব ঠিক হয়ে যেতো।”
বাবা নেই বলে আজ, আমি বড় এতিম,
মা থেকেও এতিম, আমি হতভাগা বাদল।
আমি পাষাণ নই মা, আমি শুধু একা,
তোমার একটু মায়া পেলেই, ফিরবো ঘরে মা।
একটু মায়া দাও মা, একটু ভালোবাসা,
তোমার বাদল আজও, তোমারই আশা।