শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

সম্পাদকীয়ঃ *ক্রসফায়ার নয়, ১৯৭৪-এর বিশেষ ক্ষমতা আইনেই অপরাধ দমন সম্ভব: মোঃ আবুল হাসেম*

Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সম্পাদকীয়ঃ

*ক্রসফায়ার নয়, ১৯৭৪-এর বিশেষ ক্ষমতা আইনেই অপরাধ দমন সম্ভব: মোঃ আবুল হাসেম*

*নিজস্ব প্রতিবেদক, ঢাকা:*

দৈনিক বাংলার সংবাদ-এর প্রকাশক ও সম্পাদক এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিলের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম বলেছেন, বিগত সরকারগুলোর সময়ে দুর্নীতি বিরোধী ও আইনের শাসন প্রতিষ্ঠার নামে বিতর্কিত পথ বেছে নেওয়া হয়েছিল, যার প্রধান ছিল ক্রসফায়ারে মানুষ হত্যা।

তিনি বলেন, “আমি ২০১৬ সাল থেকে এর বিরোধিতা করে আসছি। দেশে প্রচলিত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বিদ্যমান রয়েছে, যার সঠিক প্রয়োগের মাধ্যমে সার্বিকভাবে অপরাধ নিয়ন্ত্রণ বা নির্মূল সম্ভব।”

সম্পাদকীয়তে তিনি উল্লেখ করেন, ক্রসফায়ারের কারণে একটি পরিবারের শুধু আর্থিক ক্ষতি হয় না, তদন্ত ও বিচারবিহীন হত্যার আওতায় পড়ে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। এই সত্য তুলে ধরার কারণে তার বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক ক্ষতি ও হয়রানিমূলক পদক্ষেপ নিয়ে সম্মান নষ্ট করার চেষ্টা করা হয়েছিল।

মোঃ আবুল হাসেম আরও বলেন, বর্তমান সরকারের দায়বদ্ধতা থেকে দেশের জনগণের শান্তি, নিরাপত্তা, সার্বিক উন্নয়ন ও সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। পাশাপাশি সরকারের ভেতরে থাকা প্রতারক, দুর্নীতি ও অনিয়মের সাথে যুক্ত ব্যক্তি বা কথিত রাজনৈতিক কার্যক্রমের পরিপন্থী বিতর্কিতদের ধাপে ধাপে চিহ্নিত করতে পারলে সরকারের প্রতি জনগণের আস্থা ও স্থায়ী ভালোবাসা সৃষ্টি হবে।


More News Of This Category