সম্পাদকীয়ঃ
*ক্রসফায়ার নয়, ১৯৭৪-এর বিশেষ ক্ষমতা আইনেই অপরাধ দমন সম্ভব: মোঃ আবুল হাসেম*
*নিজস্ব প্রতিবেদক, ঢাকা:*
দৈনিক বাংলার সংবাদ-এর প্রকাশক ও সম্পাদক এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিলের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম বলেছেন, বিগত সরকারগুলোর সময়ে দুর্নীতি বিরোধী ও আইনের শাসন প্রতিষ্ঠার নামে বিতর্কিত পথ বেছে নেওয়া হয়েছিল, যার প্রধান ছিল ক্রসফায়ারে মানুষ হত্যা।
তিনি বলেন, "আমি ২০১৬ সাল থেকে এর বিরোধিতা করে আসছি। দেশে প্রচলিত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বিদ্যমান রয়েছে, যার সঠিক প্রয়োগের মাধ্যমে সার্বিকভাবে অপরাধ নিয়ন্ত্রণ বা নির্মূল সম্ভব।"
সম্পাদকীয়তে তিনি উল্লেখ করেন, ক্রসফায়ারের কারণে একটি পরিবারের শুধু আর্থিক ক্ষতি হয় না, তদন্ত ও বিচারবিহীন হত্যার আওতায় পড়ে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। এই সত্য তুলে ধরার কারণে তার বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক ক্ষতি ও হয়রানিমূলক পদক্ষেপ নিয়ে সম্মান নষ্ট করার চেষ্টা করা হয়েছিল।
মোঃ আবুল হাসেম আরও বলেন, বর্তমান সরকারের দায়বদ্ধতা থেকে দেশের জনগণের শান্তি, নিরাপত্তা, সার্বিক উন্নয়ন ও সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। পাশাপাশি সরকারের ভেতরে থাকা প্রতারক, দুর্নীতি ও অনিয়মের সাথে যুক্ত ব্যক্তি বা কথিত রাজনৈতিক কার্যক্রমের পরিপন্থী বিতর্কিতদের ধাপে ধাপে চিহ্নিত করতে পারলে সরকারের প্রতি জনগণের আস্থা ও স্থায়ী ভালোবাসা সৃষ্টি হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.