শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

*৩নং ছাগলাদাহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল ইসলাম, মাদকবিরোধী যুব সমাজ গড়তে চান*

Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

*৩নং ছাগলাদাহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল ইসলাম, মাদকবিরোধী যুব সমাজ গড়তে চান*

*(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

আসন্ন ৩নং ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা *কে এম রাকিবুল ইসলাম*।

তিনি বি.এ (অনার্স) সম্পন্ন করেছেন এবং বর্তমানে এলএলবি অধ্যয়নরত রয়েছেন। শিক্ষিত ও তরুণ এই প্রার্থী ছাত্র রাজনীতি থেকে উঠে এসে এলাকায় একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী কে এম রাকিবুল ইসলাম বলেন, *”আমি মাদকবিরোধী যুব সমাজ গড়তে চাই।”* তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ, কিন্তু মাদক আমাদের সেই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি নির্বাচিত হলে ৩নং ছাগলাদাহ ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সকল সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন।

এ লক্ষ্যে তিনি ৩নং ছাগলাদাহ ইউনিয়নবাসীর সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।


More News Of This Category