*৩নং ছাগলাদাহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল ইসলাম, মাদকবিরোধী যুব সমাজ গড়তে চান*
*(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
আসন্ন ৩নং ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা *কে এম রাকিবুল ইসলাম*।
তিনি বি.এ (অনার্স) সম্পন্ন করেছেন এবং বর্তমানে এলএলবি অধ্যয়নরত রয়েছেন। শিক্ষিত ও তরুণ এই প্রার্থী ছাত্র রাজনীতি থেকে উঠে এসে এলাকায় একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী কে এম রাকিবুল ইসলাম বলেন, *"আমি মাদকবিরোধী যুব সমাজ গড়তে চাই।"* তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ, কিন্তু মাদক আমাদের সেই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি নির্বাচিত হলে ৩নং ছাগলাদাহ ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।
তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সকল সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন।
এ লক্ষ্যে তিনি ৩নং ছাগলাদাহ ইউনিয়নবাসীর সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.