শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার কুড়িগ্রামে ব্রহ্মপুত্রপাড়ে চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ উভয় পক্ষের আহত ৮, একটি বাড়িতে আগুন রিপোর্ট আনোয়ার পারভেজ মেম্বার প্রদপ্রার্থী মোঃ ওমর ফারুক রিপন’র পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত কালিয়াকৈরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রি করার দায়ে ২ ফার্মেসিকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত কুসুম্বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গফুর মন্ডলকে সমর্থন* ৮ কোটি টাকার শান্তিনিবাস, নির্মাণের তিন বছরেও ওঠেনি কোনো বৃদ্ধ, বিদ্যুৎ বিল বকেয়া, তালাবদ্ধ সব কক্ষ। সাঘাটায় আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার। স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কালিয়াকৈরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রি করার দায়ে ২ ফার্মেসিকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত

Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কালিয়াকৈরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রি করার দায়ে ২ ফার্মেসিকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও
বিক্রি করার দায়ে দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকায় রোজা মেডিসিন কর্ণার ও সাগরিকা ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রোজা মেডিসিন কনার ও সাগরিকা ফামেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এই সব ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সরবরাহ ও বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় ওই দুটি ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এই সময় দুটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা ও সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা করে ওই দুই দোকানিকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সরবরাহ ক্রয় বিক্রয় বন্ধে, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category