শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার কুড়িগ্রামে ব্রহ্মপুত্রপাড়ে চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ উভয় পক্ষের আহত ৮, একটি বাড়িতে আগুন রিপোর্ট আনোয়ার পারভেজ মেম্বার প্রদপ্রার্থী মোঃ ওমর ফারুক রিপন’র পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত কালিয়াকৈরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রি করার দায়ে ২ ফার্মেসিকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত কুসুম্বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গফুর মন্ডলকে সমর্থন* ৮ কোটি টাকার শান্তিনিবাস, নির্মাণের তিন বছরেও ওঠেনি কোনো বৃদ্ধ, বিদ্যুৎ বিল বকেয়া, তালাবদ্ধ সব কক্ষ। সাঘাটায় আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার। স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কুসুম্বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গফুর মন্ডলকে সমর্থন*

Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কুসুম্বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গফুর মন্ডলকে সমর্থন*

*পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ইমরুল কায়েস
*তারিখ: ১ অক্টোবর
২০২৬বৃহস্পতিবার*

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় দুইবারের সাবেক চেয়ারম্যান, পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক অধ্যক্ষ মো. আব্দুল গফুর মন্ডলকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছেন উপস্থিত ভোটাররা। তাঁকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন সভায় অংশ নেওয়া বিভিন্ন ওয়ার্ডের ভোটাররা।

সভায় সভাপতিত্ব করেন মো. নাজিম উদ্দিন মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর মন্ডল।

সভায় উপস্থিত ভোটাররা অধ্যক্ষ মো. আব্দুল গফুর মন্ডলের পূর্ববর্তী দায়িত্ব পালন, রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কথা উল্লেখ করে তাঁকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন জানান। পাশাপাশি আগামী নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও নিজেদের মতামত তুলে ধরেন।

বক্তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা নিজেদের মধ্যে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেন।


More News Of This Category