শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার কুড়িগ্রামে ব্রহ্মপুত্রপাড়ে চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ উভয় পক্ষের আহত ৮, একটি বাড়িতে আগুন রিপোর্ট আনোয়ার পারভেজ মেম্বার প্রদপ্রার্থী মোঃ ওমর ফারুক রিপন’র পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত কালিয়াকৈরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রি করার দায়ে ২ ফার্মেসিকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত কুসুম্বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গফুর মন্ডলকে সমর্থন* ৮ কোটি টাকার শান্তিনিবাস, নির্মাণের তিন বছরেও ওঠেনি কোনো বৃদ্ধ, বিদ্যুৎ বিল বকেয়া, তালাবদ্ধ সব কক্ষ। সাঘাটায় আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার। স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার। একই সঙ্গে আগামী দিনের সব স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জনমুখী করতে নিয়মিত নির্বাচনের বিকল্প নেই। সে লক্ষ্যেই আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। জনগণ যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।

মতবিনিময় সভায় দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিদ্যুতের চাহিদা পূরণ এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বা রুফটপ সোলার ব্যবস্থার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট ভবন বা প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে একদিকে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখা সম্ভব হবে, অন্যদিকে প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ছাদ সোলার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিকল্পিতভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। সার নিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব এলাকায় বিরোধী দলের এমপি সেসব এলাকায় কৃত্রিমভাবে সার সংকট দেখানো হয়েছে। সরকারের সুনাম ক্ষুন্ন করার চক্রান্ত করা হয়েছে বলেও দাবি তার।

এর আগে গাইবান্ধায় পৌঁছালে সার্কিট হাউসে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলাসংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় যোগ দেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


More News Of This Category