মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁও জেলার, *বালিয়াডাঙ্গীতে লাহিড়ী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগকে স্বাগত জানালেন এলাকাবাসী* কালীগঞ্জের প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’ অনিয়ম-দুর্নীতির তদন্ত করছে তিন সদস্যের টিম। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণের আস্থা অর্জন এবং দেশকে অস্থিরতা থেকে রক্ষা করে নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য কোনো একক ফর্মুলা নেই। লামা উপজেলা নির্বাহী অফিসারের সাথে লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ* সম্পাদকীয়* *বিশ্ব শান্তি আজ হুমকির মুখে: ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা এখন সময়ের দাবি* লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা থেকে ৯৯ বোতল এস্কাফ ও দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক নেতার ফ্ল্যাট কে কেন্দ্র করে জালিয়াতি ও হুমকির অভিযোগ। আদালতে ভুক্তভোগীর মামলা। ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে ৮১ তম পুলিশ সুপার, ঠাকুরগাঁও এঁর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না, বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম-

লামা উপজেলা নির্বাহী অফিসারের সাথে লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ*

Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

*লামা উপজেলা নির্বাহী অফিসারের সাথে লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ*

*লামা (বান্দরবান) প্রতিনিধি:*

বান্দরবানের লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নবগঠিত কমিটির পক্ষ থেকে ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাৎকালে লামা উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

ইউএনও মহোদয় নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং লামার উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “উন্নয়নের স্বার্থে প্রশাসন ও প্রেসক্লাব একসাথে কাজ করবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”

এসময় লামা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, লামার সার্বিক উন্নয়ন ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এবং সকল অনিয়মের বিরুদ্ধে প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রশাসনের সাথে সুসম্পর্ক বজায় রেখে কলমই হবে শ্রেষ্ঠ হাতিয়ার।

এসময় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category