ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
২৮-০৯-২০২৬
নিজস্ব প্রতিবেদক
পবায় নওহাটা বাজারের ‘ম্যাঙ্গো লাভার’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যালয়ে এক তরুণীকে (২১) ধর্ষণচেষ্টার মামলার অভিযোগে মুরাদ পারভেজ (৩০) নামের এক যুবককে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (২৮ সেপ্টম্বর) বেলা ১২ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাজশাহী ১ আদালতে (সিনিয়র জেলা ও দায়রা জজ এর বিচারক শরনিম আকতার
জামিন নামঞ্জুর করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছে।
ম্যাঙ্গো লাভার প্রতিষ্ঠানটির কর্ণধার মুরাদ পারভেজ(৩০) পবা উপজেলার পাইকপাড়া এলাকার মো: মুনতাজ আলীর ছেলে।
জানা গেছে,গত (২৪ জুলাই ২০২৬) রাজশাহী কলেজের এক শিক্ষার্থী তিনজনের বিরুদ্ধে পবা থানায় মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয় ম্যাঙ্গো লাভারের কর্ণধার মুরাদ পারভেজকে। মামলার অপর আসামি শের আলী দুলাল তার বন্ধু। শের আলীর বাড়ি ঢাকায়।
এজাহার অনুযায়ী,রিপন আলীর মাধ্যমে শের আলী দুলালের সঙ্গে তরুণীর পরিচয় হয়। তাদের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। গত ২১ জুলাই শের আলী ঢাকা থেকে রাজশাহী আসেন। পরে নওহাটা বাজারে অবস্থিত ম্যাঙ্গো লাভারের কার্যালয়ে তাদের দেখা হয়। সেখানে শের আলী দুলাল ও মুরাদ পারভেজ ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন বলে তার অভিযোগ।