*লামা উপজেলা নির্বাহী অফিসারের সাথে লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ*
*লামা (বান্দরবান) প্রতিনিধি:*
বান্দরবানের লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নবগঠিত কমিটির পক্ষ থেকে ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎকালে লামা উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
ইউএনও মহোদয় নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং লামার উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, "উন্নয়নের স্বার্থে প্রশাসন ও প্রেসক্লাব একসাথে কাজ করবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।"
এসময় লামা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, লামার সার্বিক উন্নয়ন ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এবং সকল অনিয়মের বিরুদ্ধে প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রশাসনের সাথে সুসম্পর্ক বজায় রেখে কলমই হবে শ্রেষ্ঠ হাতিয়ার।
এসময় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.