মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁও জেলার, *বালিয়াডাঙ্গীতে লাহিড়ী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগকে স্বাগত জানালেন এলাকাবাসী* কালীগঞ্জের প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’ অনিয়ম-দুর্নীতির তদন্ত করছে তিন সদস্যের টিম। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণের আস্থা অর্জন এবং দেশকে অস্থিরতা থেকে রক্ষা করে নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য কোনো একক ফর্মুলা নেই। লামা উপজেলা নির্বাহী অফিসারের সাথে লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ* সম্পাদকীয়* *বিশ্ব শান্তি আজ হুমকির মুখে: ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা এখন সময়ের দাবি* লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা থেকে ৯৯ বোতল এস্কাফ ও দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক নেতার ফ্ল্যাট কে কেন্দ্র করে জালিয়াতি ও হুমকির অভিযোগ। আদালতে ভুক্তভোগীর মামলা। ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে ৮১ তম পুলিশ সুপার, ঠাকুরগাঁও এঁর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না, বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম-

লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা থেকে ৯৯ বোতল এস্কাফ ও দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।

Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা থেকে ৯৯ বোতল এস্কাফ ও দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা চাঁপারতল ওয়াপদা মোড়ে অবস্থিত আসামি শ্রী মধুসূদন মোহন্ত (৩৫) এর মালিকানাধীন এমএস বডি বিল্ডার্স নামক ওয়ার্কশপে অভিযান চালিয়ে একটি ঘরের চৌকির নিচে থেকে ৯৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। এ সময় অবৈধ মাদক রাখার অপরাধে দোকান মালিক শ্রী মধুসূদন মোহন্ত (৩৫), পিতা-শ্রী মাধব চন্দ্র মহন্ত, গ্রাম-খোঁচাবাড়ি, থানা ও জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করা হয়।

পৃথক অপর একটি অভিযানে ২৭ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় একই আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার বনচুকি গ্রামে মোঃ নুর ইসলাম শেখ @ ভোলা (৪৫), পিতা- মৃত হাবিল শেখ এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে গোসলখানার ভেতর থেকে দুই কেজি গাঁজা জব্দ করে। এ সময়, বাড়ির মালিক মোঃ নুর ইসলাম শেখ @ ভোলা (৪৫) এবং তার স্ত্রী মোছাঃ শাহনাজ বেগম (৪০) কে গ্রেফতার করা হয়।


More News Of This Category