লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা থেকে ৯৯ বোতল এস্কাফ ও দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা চাঁপারতল ওয়াপদা মোড়ে অবস্থিত আসামি শ্রী মধুসূদন মোহন্ত (৩৫) এর মালিকানাধীন এমএস বডি বিল্ডার্স নামক ওয়ার্কশপে অভিযান চালিয়ে একটি ঘরের চৌকির নিচে থেকে ৯৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। এ সময় অবৈধ মাদক রাখার অপরাধে দোকান মালিক শ্রী মধুসূদন মোহন্ত (৩৫), পিতা-শ্রী মাধব চন্দ্র মহন্ত, গ্রাম-খোঁচাবাড়ি, থানা ও জেলা-লালমনিরহাট'কে গ্রেফতার করা হয়।
পৃথক অপর একটি অভিযানে ২৭ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় একই আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার বনচুকি গ্রামে মোঃ নুর ইসলাম শেখ @ ভোলা (৪৫), পিতা- মৃত হাবিল শেখ এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে গোসলখানার ভেতর থেকে দুই কেজি গাঁজা জব্দ করে। এ সময়, বাড়ির মালিক মোঃ নুর ইসলাম শেখ @ ভোলা (৪৫) এবং তার স্ত্রী মোছাঃ শাহনাজ বেগম (৪০) কে গ্রেফতার করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.