বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

উখিয়ায় ৯৪ হাজার ইয়াবা উদ্ধার মামলায় দুই আসামির যাবজ্জীবন

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
উখিয়ায় ৯৪ হাজার ইয়াবা উদ্ধার মামলায় দুই আসামির যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের একটি আলোচিত মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৭ জুন) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর মাননীয় বিচারক জনাবা নিশাত সুলতানা এই রায় ঘোষণা করেন।

রায় অনুযায়ী, আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মো: সাহাব উদ্দিন, পিতা: মৃত আফলাতুন, সেই পালংখালী ৭নং ওয়ার্ডের বাসিন্দা, সরোয়ার আলম, পিতা: মৃত শামশুল আলম,পালংখালী পশ্চিম ফারির বিল, ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।

মো: সাহাব উদ্দিনের কাছ থেকে ৮৭,৯৯৩ পিস ইয়াবা এবং সরোয়ার আলমের কাছ থেকে ৬,৬৫৭ পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বমোট ৯৪,৬৫০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করে মামলা করা হয়।

আরও পড়ুনঃ আমজনতার দল থেকে পদত্যাগ “নতুন দলের আত্ম প্রকাশ”

ঘটনার সূত্র ধরে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি উখিয়া থানায় মামলা নম্বর-৩৮ হিসেবে একটি মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে এটি জি.আর মামলা নং-১৭৩/২০২২ এবং এস.টি মামলা নং-২৯৩/২০২৪ হিসেবে আদালতে বিচারাধীন ছিল।

১নং আসামি সাহাব উদ্দিন ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। অন্যদিকে ২নং আসামি সরোয়ার আলম জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক।

রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায় সমাজে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে।”


More News Of This Category