রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

রাজবাড়ীতে ৩৬ ঘণ্টার অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
রাজবাড়ীতে ৩৬ ঘণ্টার অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলা পুলিশের টানা ৩৬ ঘণ্টার অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে নেতৃত্ব দেয় রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), যাদের সহায়তায় ছিল গাজীপুর জেলার একাধিক থানা পুলিশ।

জানা গেছে, গত ২৪ মে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামে ভয়াবহ একটি ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ১৫-২০ জনের একটি ডাকাত দল লোহার রড, চাপাতি, বাটাম ও ধারালো অস্ত্রসহ সশস্ত্র অবস্থায় বাড়ির বাউন্ডারির তারকাটা কেটে প্রবেশ করে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক গৃহকর্তাকে গুরুতর জখম করে এবং অস্ত্রের মুখে পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে নগদ ছয় লক্ষ টাকা ও ৫-৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা (নং-৩৯, তারিখ ২৪/০৫/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ দণ্ডবিধি) দায়ের করেন।

পরবর্তীতে ঘটনাটির তদন্তে নেমে রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব এর তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে টানা ৩৬ ঘণ্টার বিশেষ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অভিযানে গাজীপুর জেলার জয়দেবপুর, কালিয়াকৈর, সালনা ও চন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন, গাজীপুর জেলার কাশিমপুর থানার সরদাগঞ্জ ইউনিয়নের ৪নং সরদাগঞ্জ পশ্চিমপাড়া কাদের সরদারের ছেলে শাহ আলম ভাঙ্গারী (৪৫), রংপুর জেলার তারাগঞ্জ থানার একরচালী ইউনিয়নের ৭নং লক্ষ্মীপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬),

সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার খাসকাওলিয়া ইউনিয়নের ৬নং মধ্যখাসকাওলিয়া মিয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে নুর হোসেন (৪০), টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার অর্জুনা ইউপির ১নং কুঠিবয়রা গ্রামের মৃত একেন্দালীর ছেলে মামুন সরকার (৪২) ও একই উপজেলার রামাইলের চর গ্রামের মো. সাত্তারের ছেলে মো. সেলিম (৩০)।

গ্রেফতারকৃতদের নামে রাজবাড়ী, গাজীপুর, ঢাকা, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার থানায় একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে: শাহ আলম ভাঙ্গারীর বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা, শফিকুল ইসলামের নামে ১০টি মামলা রয়েছে যার মধ্যে ডাকাতি, চুরি, পুলিশ পরিচয়ে ডাকাতি, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা অন্তর্ভুক্ত, নুর হোসেনের বিরুদ্ধে রয়েছে ২টি মামলা জুয়া ও চুরির অভিযোগে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, এই চক্রটি আন্তঃজেলা পর্যায়ে সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে আরও মামলার খোঁজ পাওয়া যাচ্ছে। রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, জেলার নিরাপত্তা নিশ্চিতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


More News Of This Category