মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ০২
মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫কেজি গাজা উদ্বারসহ দুজনকে গ্রেপ্তার করা।
আজ ১৯সেপ্টেম্বর শনিবার , সময়: রাতঃ- ০৪.৩০-০৫.৫০ ঘটিকা ঈশ্বরগঞ্জ থানাধীন আঠারোবাড়ি রায়বাজার গরুহাটা এলাকায় নান্দাইল চৌরাস্তা টু কেন্দুয়াগামী সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়।
এই মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতারকৃতগন হলেন ঃ
১/মোঃ ফারুক মিয়া(২৭),পিতামৃত -মেহের আলী,সাং -ভাটিচর নওপাড়া,ইউপি-রাজিবপুর থানা-ইশ্বরগন্জ,জেলা-ময়মনসিংহ।
২/মোঃআনোয়ার হোসেন( ৩২)পিতা-মোঃ হেলিম মিয়া, সাং-চরশ্রীরামপুর মাঝপাড়া,ইউপি-বেতাগৈর,থানা- নান্দাইল, জেলা -ময়মনসিংহ।
উপরোক্ত গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে জেলার ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দাযের করা হয়।