বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার, নাজিমখান ইউনিয়নের, সাকিনা মেমোরিয়াল হেলথ সেন্টারের সামনে, ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে, মুন্না (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নার পুরো নাম মো. মুন্না হোসেন। তিনি রংপুর মহানগরের হারাগাছ থানাধীন বাংলাবাজার ঠাকুর দান এলাকার বাসিন্দা। মো. মাহফুজার রহমান এর ছেলে। মুন্না পেশাগতভাবে খালেদ গুল কোম্পানিতে কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে নিজ কন্যা মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে নাজিমখানের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে সাকিনা মেমোরিয়াল হেলথ সেন্টারের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুন্না নিহত হন। দুর্ঘটনার পর ট্রলি চালক পালিয়ে যায়। তবে ট্রলির মালিক জাহিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, “নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যদি নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়, তাহলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


More News Of This Category