বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিক মালিকদের স্মারকলিপি প্রদান

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিক মালিকদের স্মারকলিপি প্রদান

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চাঁদাবাজি ও হামলার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (১৬ জুন ২০২৫) সংগঠনের নেতারা জেলা প্রশাসক মুফিদুল আলমের কাছে স্মারকলিপি দেন। এ সময় জেলা প্রশাসক অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শাখার সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে স্বাস্থ্যসেবা খাতে ভয়াবহ প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

আরও পড়ুনঃ বাংলাদেশ সর্বজনীন দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বাদশা দেওয়ান বুকের ব্যাথায় অসুস্থ হাসপাতালে ভর্তি

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে আগামীকাল (মঙ্গলবার) মানববন্ধন এবং পরবর্তী সময়ে সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে, গত শনিবার নগরীর বাঘমারা এলাকায় অবস্থিত শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় ক্লিনিকের মালিক মো. হারুন অর রশিদকে মারধর করে গুরুতর জখম করা হয়।

ঘটনার পর রোববার স্বদেশ হাসপাতালের কনফারেন্স রুমে সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম। বক্তারা অভিযোগ করেন, একের পর এক চাঁদাবাজির ঘটনায় স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়েছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় বলে মত দেন তারা।


More News Of This Category