শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি

Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের আদিতমারীতে অবৈধভাবে সার বিক্রি ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আজিজা বেগম। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার।

অভিযানে মেমো সংরক্ষণ না করা ও বেশি দামে সার বিক্রির দায়ে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার পরিবহনের দায়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা এবং তার থেকে ৫ বস্তা ডিএপি সার জব্দ করে কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট মোছা. আজিজা বেগম জানান, সরকারি সার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের এই নজরদারি ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category