শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন

Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

৩ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে পান কেনার অজুহাতে ডেকে নিয়ে ছিনতাই করা হয়েছিল ১৪ বছরের কিশোর রেজওয়ান ইসলামের আয়ের একমাত্র অবলম্বন—ব্যাটারিচালিত ভ্যানটি। ভ্যান হারিয়ে দিশেহারা কিশোরের কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা হৃদয় ছুঁয়ে যায় অনেকের। অবশেষে সেই কিশোরের মুখে হাসি ফুটিয়েছে সৈয়দপুর উপজেলা ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন’।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে তার হাতে নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

​কিশোর রেজওয়ান ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া এলাকার ওলিয়ার রহমানের ছেলে।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরে বাসার জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলে রেজওয়ানের ভ্যানটি ভাড়া করেন। ভ্যানটি সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে পৌঁছালে চালক রেজওয়ানকে সড়কের অপর পাশের একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন ওই দুই যাত্রী। রেজওয়ান পান নিয়ে ফিরে এসে দেখেন, যাত্রীবেশী দুর্বৃত্তরা ভ্যানটি নিয়ে চম্পট দিয়েছে।

​সম্বল হারিয়ে সড়কে অঝোরে কাঁদতে থাকা রেজওয়ানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। বিষয়টি নজরে আসলে তাকে সহায়তার আশ্বাস দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা। কথা অনুযায়ী, বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও ‘ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে রেজওয়ান ও তার পরিবারের কাছে একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হস্তান্তরিত হয়।

​এ প্রসঙ্গে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, “একটি অসচ্ছল পরিবারের জীবিকার একমাত্র মাধ্যম কেড়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। কিশোর রেজওয়ান যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে এবং স্বাবলম্বী হতে পারে, সে উদ্দেশ্যেই উপজেলা প্রশাসন ও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভ্যানের পাশাপাশি তাদের পরিবারকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।”

​নতুন ভ্যান পেয়ে আনন্দিত রেজওয়ান ও তার পরিবার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


More News Of This Category