শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫

Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার

০১৭১৭৭৭৬৯৭২

৩ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামের এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ওই মহাসড়কের সাঁকোয়া মাঝিপাড়া স্থানে আল-হামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের বিকট শব্দে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি ধুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মাসুদ রানা মারা যান। এ সময় মাইক্রোবাস ও বাসের অন্তত ৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তির ব্যবস্থা করেন।

​দুর্ঘটনার পর আঞ্চলিক মহাসড়কটিতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রশান্ত চন্দ্র জানান, “দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন সম্পর্কিত বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”


More News Of This Category