*সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে*
নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।
*নারায়ণগঞ্জ:* সিদ্ধিরগঞ্জ পোল এলাকায় সরকারি গাছ কেটে ফুটপাত দখল করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা মিলে সরকারি জায়গা দখল করে মাপযোগের মাধ্যমে বিডি হিসেবে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আদায় করছে। দীর্ঘদিন ধরে কিছু অসহায় মানুষ এখানে দোকানদারি করে আসলেও নতুন-পুরাতনরা মিলে এখন সেই জায়গা দখল করে নিয়েছে।
অভিযোগ রয়েছে, সরকার যখন পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার কথা বলছে, তখনই বিএনপির নেতাকর্মীরা সরকারি গাছ কেটে জায়গা দখল করে রমরমা বাণিজ্য চালাচ্ছে।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আদমজী ইপিজেডের গার্মেন্টস শ্রমিক ও সাধারণ পথচারীরা। ফুটপাত দখল থাকায় দিনশেষে তারা নিরাপদে ঘরে ফিরতে পারছেন না।
ভুক্তভোগী শ্রমিকরা বলেন, “আমরা দেশের জন্য কাজ করে অর্থ যোগান দিই, অথচ নিরাপদে বাসায় ফিরতে পারি না।”
এ বিষয়ে সুশীল সমাজ ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দেশ গঠনের কথা থাকলেও কিছু স্বার্থান্বেষী মহলের কারণে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।