বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline :
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা মোঃ আলমগীর মোল্লা বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২

Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
২-৯-২০২৬
০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। বুধবার সকালে উপজেলার সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে গিয়ে সার না পাওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন কৃষকেরা।

কৃষকেরা জানান, বুধবার সকালে শতাধিক কৃষক সোনাহাট বাজারের রাকিবুল ট্রেডার্সের ডিলার পয়েন্টে সার কিনতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন, ওই দিন সার বিতরণের কথা নেই। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও সোনাহাট ক্যাম্পের বিজিবির একটি দল মোতায়েন করা হয়। পরে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনও ঘটনাস্থলে উপস্থিত হন।
একপর্যায়ে ইউএনও কৃষকদের সার বিতরণের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে ডিলার পয়েন্টে সার বিতরণ শুরু হয়।

সোনাহাট কৃষকের মেছের আলী (৬৫) জানান, তাদের সারের প্রয়োজন কিন্তু চাহিদামতো সার পাচ্ছেন না। সার ডিলারদের দোকানে গিয়েও সার পাচ্ছেন না। সার ডিলারদের দোকানে ঘুরাঘুরি করতেই তারা ক্লান্ত হচ্ছেন। এভাবে সারের আহাকার নিয়ে কিভাবে জমিতে ফসল ফলাবেন। সারের এমন সঙ্কট থাকলে তারা আশানুরুপ ফসল উৎপাদন করতে পারবেন না।

অপর কৃষক নাদিরুল ইসলাম (৫০) বলেন, এক বস্তা তার পেতে ডিলারদের দোকান ঘুরতে কয়েক ঘন্টা চলে যাচ্ছে। সারের জন্য লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এভাবে দুর্ভোগ সহ্য করে ফসল ফলানোর দরকার নেই। এত কষ্ট করে সার সংগ্রহ করে জমিতে ফসল ফলিয়েও ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকদের কষ্ট কেউ বুঝতে চাইছেন না।

মেসার্স রাকিবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী হযরত আলী বলেন, “সর্বশেষ ডিও অনুযায়ী আমি ২৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি ও ৯০ বস্তা এমওপি সার উত্তোলন করেছি। বুধবার আমাদের ডিলার পয়েন্টে সার বিতরণের কথা ছিল না। হঠাৎ শতাধিক কৃষক বিক্ষুব্ধ হয়ে উঠলে প্রশাসনের সহায়তায় সার বিতরণ করা হয়।”

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, বুধবার রাকিবুল ট্রেডার্সের ডিলার পয়েন্টে সার বিতরণের দিন নির্ধারিত ছিল না। ওই দিন সোনাহাট ক্যাম্পের মোড়ে বিসিআইসি সার ডিলার মেসার্স জনার্দন ট্রেডার্সে ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণের কথা ছিল। তবে কৃষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্টেই সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উপজেলায় সারের কোনো সংকট নেই।”


More News Of This Category