বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’।
মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি)
বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন থেকে কেনা সিমরা পর্যন্ত সড়কটি এখন এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম। কয়েক কিলোমিটারের এই সড়কে নেই পিচ, নেই কার্পেটিং। খানাখন্দ, কাদা আর ভাঙা ইটের কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, “এটা রাস্তা না, এটা মরণ ফাঁক।
বুধন্তী বাজার থেকে কেনা সিমরা পর্যন্ত প্রায় ৩-৪ কিলোমিটার সড়কের অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত। বর্ষায় পানি জমে কাদার চোরাবালি তৈরি হয়। অটো, সিএনজি, ভ্যান উল্টে যাওয়া এখন নিত্যদিনের ঘটনা। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স, এমনকি কৃষকদের ফসল বাজারেও নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন:
“৫ বছর ধরে এই অবস্থা। একবার পড়ে গিয়ে আমার পা ভেঙেছে। রাতে তো এই রাস্তায় কেউ চলেই না। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে ২০ মিনিটের রাস্তা ১ ঘণ্টা লাগে।
বুধন্তী ও কেনা সিমরার শতাধিক শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যায়।
জরুরি রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে দেরি হওয়ায় প্রাণহানির আশঙ্কা।
কৃষকরা ন্যায্য দামে ফসল বিক্রি করতে পারছে না। অটো রিকসা ভাড়া ২ গুণ বেড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বারবার ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। টেন্ডার হয়েছে বলে শোনা গেলেও কাজ শুরু হয়নি।
বিজয়নগর উপজেলা প্রকৌশলী অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “সড়কটির বরাদ্দের ফাইল প্রক্রিয়াধীন আছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ ধরা হবে।
বুধন্তী-কেনা সিমরা সড়কটি দ্রুত সংস্কার করে পাকা করা হোক। তা না হলে আগামীতে মানববন্ধন ও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
এই সড়কটি বিজয়নগরের অন্তত ৫টি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম। তাই অবিলম্বে সংস্কার এখন সময়ের দাবি।