বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশকে মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে…. ড. নুরুন নবী হাকিকুল ইসলাম খোকন,সুব্রত তালুকদার, বাপসনিউজঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বাণী* মসজিদের ভেতরে সিনিয়র সাংবাদিককে হামলা অভিযোগ ও হত্যার হুমকি’ জয়নাল আবেদীন সজীব স্টাফ রিপোর্টার গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুর একই পরিবারে চার খুন মা-মেয়ে ধর্ষণ হওয়ার তথ্য নিয়ে চলছে টানাহেচড়া। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ একই পরিবারের চারজন খুন পুলিশের বয়ানকে ‘সাজানো নাটক’ দাবি করে প্রতিবাদ করছেন রংপুরবাসী। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা, ২ মাসের কারাদণ্ড আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ জাগরণের গান এম এইচ রশীদ খুলনায় প্রকাশ্যে গুলি! খুমেকে ভর্তি মাসুদ (দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) নরসিংদী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস আলোচনা সভা ও দোয়া মাহফিল মোঃ মোবারক হোসেন নাদিম স্টাফ রিপোর্টার,

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা, ২ মাসের কারাদণ্ড আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা, ২ মাসের কারাদণ্ড

 

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২

২৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলের আচরণে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন জন্মদাতা বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

​দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রহিদুল ইসলাম (২৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকার মাছ বিক্রেতা হামিদুল ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, রহিদুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ নানা ধরনের মাদকে আসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রতিনিয়ত বাড়িতে বাবা-মা ও পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতেন এবং গালিগালাজসহ খারাপ আচরণ করতেন। শুধু ঘরেই নয়, টাকার জন্য এলাকাবাসীর সঙ্গেও প্রায়ই অসদাচরণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

​বুধবার দুপুরে স্থানীয়রা রহিদুলকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করেন। বিষয়টি তার পরিবারকে জানানো হলে, ছেলের অত্যাচার থেকে মুক্তি পেতে বাবা-মা স্বতঃস্ফূর্তভাবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

​পরে পুলিশ তাকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের কার্যালয়ে হাজির করে। এ সময় তার কাছ থেকে চার পিস ট্যাপেন্টাডল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

​এ বিষয়ে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার রোজিনা জানান, আদালতের রায়ের পর বুধবার বিকেলে সাজাপ্রাপ্ত রহিদুল ইসলামকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে মাদক সেবনের অপরাধ স্বীকার করায় ওই যুবককে এই দণ্ড প্রদান করা হয়েছে।


More News Of This Category