বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশকে মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে…. ড. নুরুন নবী হাকিকুল ইসলাম খোকন,সুব্রত তালুকদার, বাপসনিউজঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বাণী* মসজিদের ভেতরে সিনিয়র সাংবাদিককে হামলা অভিযোগ ও হত্যার হুমকি’ জয়নাল আবেদীন সজীব স্টাফ রিপোর্টার গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুর একই পরিবারে চার খুন মা-মেয়ে ধর্ষণ হওয়ার তথ্য নিয়ে চলছে টানাহেচড়া। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ একই পরিবারের চারজন খুন পুলিশের বয়ানকে ‘সাজানো নাটক’ দাবি করে প্রতিবাদ করছেন রংপুরবাসী। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা, ২ মাসের কারাদণ্ড আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ জাগরণের গান এম এইচ রশীদ খুলনায় প্রকাশ্যে গুলি! খুমেকে ভর্তি মাসুদ (দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) নরসিংদী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস আলোচনা সভা ও দোয়া মাহফিল মোঃ মোবারক হোসেন নাদিম স্টাফ রিপোর্টার,

গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২৬ আগস্ট, ২০২৬

গাইবান্ধা শহরের স্টেশন রোড এলাকায় পুলিশ সুপার (এসপি)-র বাসভবনের গার্ড ব্যারাক থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ব্যারাকের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

​নিহত হাবিবুর রহমান পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন এবং এসপির বাংলোতে গার্ড হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি নীলফামারী সদর উপজেলার সরদার পাড়ার মন্টু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে হাবিবুর রহমানের মনোমালিন্য ও ঝগড়া চলছিল। মঙ্গলবার বিকেলে গার্ড ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে অন্য সহকর্মীদের সন্দেহ হয়। ডাকাহাঁকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা দরজা ধাক্কায় এবং ভেতরে রডের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় হাবিবুরকে ঝুলতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

​পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


More News Of This Category