নরসিংদী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস আলোচনা সভা ও দোয়া মাহফিল
মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,
২৬ আগস্ট ২০২৬, ১১৩০-১৩০০ ঘটিকা পর্যন্ত , নরসিংদী শহরস্থ বাসাইল শাহী ঈদগাঁ বাসাইল পেশোয়ারী দরবার শরীফ।
নরসিংদী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক তৈয়বুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী -১, আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত উপস্থিত হননি।
এছাড়াও নরসিংদী জেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উপদেষ্টা হাবিবুল্লাহ পেশোয়ারী
চট্টগ্রাম অঞ্চলের মাইজ ভান্ডার শরীফের পীর মওলানা আশিকুর রহমান, নরসিংদী জেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা মৎস্য জীবি কমিটির সভাপতি হাবিবুর রহমান মিলন, যুগ্ম আহবায়ক ও নরসিংদী সরকারি কলেজের সাবেক জি এস আকরাম হোসেন ও যুগ্ম আহবায়ক ও সড়ক পরিবহন সমিতির সেক্রেটারি নাজমুল হাসান ও নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বিজি নওশের ও হারুনর রশীদ উপস্থিত ছিলেন।