রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

পঞ্চগড়ে রাতের আঁধারে শিয়ালের আক্রমণ, আহত ৭, এলাকায় চরম আতঙ্ক আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় প্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ে রাতের আঁধারে শিয়ালের আক্রমণ, আহত ৭, এলাকায় চরম আতঙ্ক

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় প্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২৫ আগস্ট, ২০২৬

পঞ্চগড় সদর উপজেলায় রাতের আঁধারে হঠাৎ শিয়ালের পৃথক হামলায় নারীসহ অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাত, পা ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক কামড়ের ক্ষত সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​সোমবার (২৫ আগস্ট) রাতে সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা এবং দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে এসব আক্রমণের ঘটনা ঘটে।

​আহত ব্যক্তিরা হলেন—সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮) ও মনিরা (৪০); যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়া এলাকার জয়নাল (৩৫)।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ভুক্তভোগীরা নিজ নিজ এলাকার সড়কের পাশে অবস্থান করছিলেন কিংবা আড্ডা দিচ্ছিলেন। এ সময় লোকালয়ে লুকিয়ে থাকা শিয়াল হঠাৎ হিংস্র হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আত্মরক্ষার সুযোগ পাওয়ার আগেই শিয়ালের কামড়ে ক্ষতবিক্ষত হন তারা।

​ঘটনার পরপরই আহতদের দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

​হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান জানান, “শিয়ালের আক্রমণে আহত হয়ে রাতে সাতজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রোগীদের শরীরের ক্ষতের তীব্রতা অনুযায়ী প্রয়োজনীয় রেবিস ভ্যাকসিন ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।”

​এদিকে, লোকালয়ে একের পর এক শিয়ালের আক্রমণের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। রাতে একা চলাফেরা করতে ভয় পাচ্ছেন অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষিপ্ত শিয়ালের উপদ্রব থেকে বাঁচতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।


More News Of This Category