সরাইল শাহবাজ পুরে থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী রেলী ও সমাবেশ।
আব্বাস উদ্দিন (সরাইল উপজেলা প্রতিনিধি)
চল যাই যদ্ধে মাদকের বিরুদ্ধে, এই প্রতিপাদ্য নিয়ে সরাইল থানা পুলিশের উদ্যোগে সরাইলের শাহবাজপুরে এক মাদক বিরোধী সমাবেশ ও রেলীর আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সার্কেল অফিসার জাহাঙ্গীর আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানা ওসি মনজুরুল কাদের ভুইঁয়া,ও সরাইল থানা তদন্ত অফিসার জহিরুল ইসলাম।
আরোও বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের সভাপতি নুরুল আমীন,জেলা মালিক শ্রমিক নেতা দানা মিয়া,ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন আলম,ও সামসু মেম্বারসহ এলাকার মান্যবর লোকেরা।
সমাবেশ শেষে এক মাদক বিরোধী রেলিটি প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।