মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন মুহাম্মদ ওসমান গনি চৌধুরী বিশেষ প্রতিনিধি কক্সবাজার বান্দরবানের তিন পার্বত্য উপজেলায় সারের কৃত্রিম সংকটের অভিযোগ। সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ, ডিলারদের মজুত তদন্তের দাবি। মোহাম্মদ করিম লামা–আলীকদম প্রতিনিধি ১২ রবিউল আউয়াল উপলক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে একই পরিবারে চারজন খুন পুলিশ কর্মকর্তা ও আসামীর গায়ে একই রকমের শার্ট নিয়ে সমালোচনা আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাঁচবিবিতে জামায়াতের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান* মোঃ ইমরুল কায়েস *জয়পুরহাট প্রতিনিধি* ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার মধুপুরে জমি দখলের অভিযোগে ফৌজদারি মামলা, তদন্তের দাবি মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মধুপুরে জমি দখলের অভিযোগে ফৌজদারি মামলা, তদন্তের দাবি মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল শাহবাজ পুরে থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী রেলী ও সমাবেশ। আব্বাস উদ্দিন (সরাইল উপজেলা প্রতিনিধি) চল যাই যদ্ধে মাদকের বিরুদ্ধে, এই

১২ রবিউল আউয়াল উপলক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

১২ রবিউল আউয়াল উপলক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
তারিখ: ২৪ আগস্ট ২০২৬ খ্রিঃ

১২ রবিউল আউয়াল উপলক্ষে রংপুর মহানগরীতে বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা সকলেই সৃষ্টির সেরা জীব। আমরা আল্লাহর নবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত। ধর্মীয় সংগঠনগুলো কোনো রাজনৈতিক সংগঠন নয়। আপনারা সমাজের অতি সম্মানিত ব্যক্তি।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ে মাদকের ভয়াবহতা সবচেয়ে বেশি। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আলেম সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দকে আরও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ সমাজের একটি অংশ বিভিন্নভাবে বিপথগামী হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সুন্দর সমাজ ও আদর্শ পরিবার গঠনে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুলিশ কমিশনার মহোদয় ধর্মীয় নেতৃবৃন্দকে সম্প্রীতি, সহনশীলতা ও শান্তির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি কর্মসূচিগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান।

১২ রবিউল আউয়ালের কর্মসূচি

গাউসিয়া কমিটি: সকাল ৯টায় মডেল মসজিদে সমবেত হয়ে স্টেজ ও তবারকের আয়োজনসহ কর্মসূচি পালন করবে। দুপুর ১২টার মধ্যে কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।

আশরাফীয়া চিশতীয়া কাদেরীয়া: সকাল ১০টায় গ্র্যান্ড হোটেল মোড় থেকে কর্মসূচি শুরু হয়ে কাচারী বাজার, খানকা শরীফ ও কর্ণচাই রোড হয়ে শেষ হবে।

শাপলা চত্বর: ডিসির মোড় হয়ে কর্মসূচি পরিচালনা করা হবে এবং পরবর্তীতে দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। তবারকের ব্যবস্থাও থাকবে।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত: সকাল ৯টায় কর্মসূচি শুরু করবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজকদের নিজ নিজ কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।


More News Of This Category