মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন মুহাম্মদ ওসমান গনি চৌধুরী বিশেষ প্রতিনিধি কক্সবাজার বান্দরবানের তিন পার্বত্য উপজেলায় সারের কৃত্রিম সংকটের অভিযোগ। সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ, ডিলারদের মজুত তদন্তের দাবি। মোহাম্মদ করিম লামা–আলীকদম প্রতিনিধি ১২ রবিউল আউয়াল উপলক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে একই পরিবারে চারজন খুন পুলিশ কর্মকর্তা ও আসামীর গায়ে একই রকমের শার্ট নিয়ে সমালোচনা আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাঁচবিবিতে জামায়াতের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান* মোঃ ইমরুল কায়েস *জয়পুরহাট প্রতিনিধি* ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার মধুপুরে জমি দখলের অভিযোগে ফৌজদারি মামলা, তদন্তের দাবি মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মধুপুরে জমি দখলের অভিযোগে ফৌজদারি মামলা, তদন্তের দাবি মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল শাহবাজ পুরে থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী রেলী ও সমাবেশ। আব্বাস উদ্দিন (সরাইল উপজেলা প্রতিনিধি) চল যাই যদ্ধে মাদকের বিরুদ্ধে, এই

মধুপুরে জমি দখলের অভিযোগে ফৌজদারি মামলা, তদন্তের দাবি মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মধুপুরে জমি দখলের অভিযোগে ফৌজদারি মামলা, তদন্তের দাবি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার শালিকা মৌজায় ২২৮ শতাংশ জমি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে এ বিরোধের সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শালিকা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে জোয়াহের আলীর সঙ্গে একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে লেবু মিয়া এবং তোরাপ আলীর ছেলে সাজাহান, সুবাহান ও সাজাহানের ছেলে হানিফ গংয়ের মধ্যে ওই জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় জোয়াহের আলী বাদী হয়ে টাঙ্গাইলের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় অভিযোগ করেন।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, শালিকা মৌজার বি.আর.এস ৪৬৭ নম্বর খতিয়ানের ৮৪৭ নম্বর দাগে ২২৮ শতাংশ জমি নিয়ে বিরোধের সূত্রপাত। অভিযোগকারী পক্ষের দাবি, বিভিন্ন পর্চা ও দলিলের মাধ্যমে তারা ওই জমির মালিকানা দাবি করে আসছেন। ভূমি অফিসের রেকর্ডেও তাদের স্বত্বের বিষয়টি প্রতীয়মান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। একই সঙ্গে জোয়াহের আলী ও তার সাক্ষীদের জমি থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
বাদী পক্ষের আশঙ্কা, প্রতিপক্ষ বহিরাগত লোকজন নিয়ে জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে বিরোধপূর্ণ জমিতে বেআইনি প্রবেশ, দখল কিংবা জমির আকৃতি পরিবর্তন ঠেকাতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অভিযোগকারী পক্ষ। একই সঙ্গে ঘটনার স্থান শালিকা এলাকায় সরেজমিন তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে


More News Of This Category