পাঁচবিবিতে জামায়াতের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান*
মোঃ ইমরুল কায়েস
*জয়পুরহাট প্রতিনিধি*
*তারিখ: ২৪ আগস্ট ২০২৬, রবিবার*
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামে জামায়াতে ইসলামীর ২০০-এর বেশি নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
রবিবার সন্ধ্যায় ৭ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওলামা দলের নেতা আব্দুস সালাম এবং মহিলা দলের নেত্রী সালমা খাতুনের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, ৭ নম্বর কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিজু, সাংগঠনিক সম্পাদক বেলাল তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, থানা কৃষক দলের সদস্য মাসুম মণ্ডল, সাংবাদিক গোলাম মাওলা, মর্তুজা সহ ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় জনগণ ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। তিনি বলেন, “অন্যান্য দলের মতো বিএনপি ভণ্ড দল নয়। উন্নয়নের স্বার্থে বিএনপি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থাকবে।”
ইউনিয়ন বিএনপির সভাপতি ফিজু, সাংগঠনিক সম্পাদক বেলাল তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার এবং ওলামা দলের সভাপতি আব্দুস সালামও এ সময় বক্তব্য রাখেন।
থানা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী বলেন, “উন্নয়নের স্বার্থে যারা বিএনপিতে যোগদান করেছেন, তারেক রহমানের ঘোষণা অনুযায়ী তাদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। যেকোনো সমস্যা ও বিপদে এলাকাবাসীর পাশে থাকবে বিএনপি।”
যোগদানকারী নেতাকর্মীরা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের কথা বিবেচনা করেই তারা বিএনপিতে যোগ দিয়েছ।