রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

কালিয়াকৈর বি এন পি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গুপের মধ্যে সংঘর্ষ আহত ২০

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
কালিয়াকৈর বি এন পি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গুপের মধ্যে সংঘর্ষ আহত ২০

গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়েছে। রবিবার (১৫ জুন) সকালে কালিয়াকৈর বাসস্টান্ডে ঘটনাটি ঘটে।

একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার গাজীপুর জেলা বিএনপি ঘোষিত ওই নতুন কমিটিতে নুরুল ইসলাম সিকদারকে আহবায়ক ও এম. আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে কালিয়াকৈর উপজেলা কমিটি অপরদিকে মাহমুদ সরকারকে আহবায়ক ও মহসিন উজ্জামানকে সদস্য সচিব করে পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে বিএনপির অপর একটি পক্ষ পদ বঞ্চিত হয়ে সকালে কালিয়াকৈর বাসস্টান্ডে বিক্ষোভ মিছিল করে। অপরদিকে নতুন কমিটির সদস্য সচিব এম আনোয়ার হোসেনের নেতা কর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস বাসস্টান্ডে পৌছালে দু’পক্ষের মধ্যে ইট পাটকেল, ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দু’পক্ষকেই ছত্রভঙ্গ করে। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়।

আরও পড়ুনঃ ভালুকায় সড়ক দুর্ঘটনায় ভিআইপি পরিবহনের হেল্পারের মৃত্যু, আহত ৬

কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন জানান, উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনে আমাদের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। এতে অপর পক্ষের নেতাকর্মীরা আনন্দ মিছিলে হামলা করলে ২০/২৫ জন নেতাকর্মীরা আহত হয়।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পারভেজ আহমেদ জানান, উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। এজন্য এই কমিটিকে বাতিলের দাবিতে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করে। সেই মিছিলে চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকির নেতাকর্মীরা হামলা করলে আমাদের ১০/১৫ জন নেতাকর্মী আহত হয় ।

কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের জানান, বিএনপির দুই পক্ষের নেতা কর্মীরা মিছিল বের করে। পুলিশ এসে দুইপক্ষকে শান্ত করে


More News Of This Category