বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ভিআইপি পরিবহনের হেল্পারের মৃত্যু, আহত ৬

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
ভালুকায় সড়ক দুর্ঘটনায় ভিআইপি পরিবহনের হেল্পারের মৃত্যু, আহত ৬

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভিআইপি পরিবহনের এক হেল্পার (চালকের সহকারী) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন যাত্রী।

রবিবার (১৫ জুন ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার এসএনএস সিএনজি পাম্প সংলগ্ন ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিআইপি পরিবহনের একটি বাস ও একটি অজ্ঞাত বাস পাল্লা দিয়ে চলছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ভিআইপি বাসটি সড়কের ডিভাইডারের ওপর উঠে যায় এবং পরে উল্টে পড়ে। এতে হেল্পার ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়ন ও পদোন্নতি মোঃ মোবারক হোসেন নাদিম ও সফিউল্লাহ চৌধুরী

 

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, “দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ছয়জনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।


More News Of This Category