বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুয়াকাটার আবাসিক হোটেলে জুয়া, পুলিশি হানায় পাঁচজন আটক

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
কুয়াকাটার আবাসিক হোটেলে জুয়া, পুলিশি হানায় পাঁচজন আটক

পটুয়াখালী প্রতিনিধিঃ

পর্যটন কেন্দ্র কুয়াকাটার আবাসিক হোটেল ‘সুপার স্টার’ থেকে জুয়ার আসর চলাকালে আলীপুরের মৎস্য ব্যবসায়ী ইউসুফ হাওলাদার ওরফে ইউসুফ কোম্পানিসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আবুল কালাম, বরগুনার মাইঠা গ্রামের সুলতান মিয়ার ছেলে মো. লিটন, একই গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মাসুদ মিয়া, আলীপুরের মৃত আবুল হোসেনের ছেলে ইউসুফ হাওলাদার, সোমেদ সিকদারের ছেলে টুকু সিকদার।

আরও পড়ুনঃ মাদক ও অস্ত্রসহ সাতক্ষীরার সাবেক এমপির ছেলে রুমন আটক

এসময় হোটেল মালিক ও ম্যানেজার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে নগদ ৬২ হাজার টাকা ও তাস জব্দ করেছে।

মহিপুর থানার ওসি মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জনকণ্ঠকে জানান, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে এবং রবিবার সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category