রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
নরসিংদী

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ জুন) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল ৮টার দিকে পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ ময়মনসিংহে আর্চ ব্রিজ প্রকল্পে নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগ

পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ। মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি এখানে ফেলে যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category