বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline :
দুনিয়া যখন আখিরাতের পুঁজি জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে লালমনিরহাট জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার

লামা উপজেলার পাশ্ববর্তী বমুবিলছড়ি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে পরিবেশ

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
লামা উপজেলার পাশ্ববর্তী বমুবিলছড়ি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে পরিবেশ

মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ-

লামা উপজেলার পাশ্ববর্তী চকোরিয়া উপজেলাধীন বমুবিলছড়ি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

বমুবিলছড়ি ইউনিয়ন সংলগ্ন মাতামুহুরী নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করছে স্হানীয় এক ইউপি সদস্য ও প্রভাবশালীরা। শ্যালো মেশিন দিয়ে ড্রেজিংয়ের মাধ্যমে লামা উপজেলার পাশ্ববর্তী বমুবিলছড়ি ইউনিয়নের পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, মাইজ পাড়া পানিস্যা বিল, পকুরিয়া খোলা, ফাদু খোলা এলাকা থেকে অবাধে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ।

আরও পড়ুনঃ শ্যামনগরে পুলিশের অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোরের দুই সদস্য গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা গেছে,লামাার পাশ্বর্বর্তী বমুবিলছড়ি ইউনিয়নের স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রশাসনের অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে বালু অবৈধভাবে উত্তোলন করছেন। বমুবিলছড়ি ইউনিয়নের এক মেম্বার নেতৃত্বে একটি বালু মহাল চালু করে অবৈধ বালু উত্তোলন করা হ’চ্ছে ফলে মাতামুহুরি নদীর পানি ও স্রোত, হারাচ্ছে তার প্রকৃত রূপ।

বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় প্রশাসন দেখেও কোন কার্যকর ভূমিকা রাখছে না বলে অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। গ্রামীণ সড়ক ও ব্যক্তিমালিকানাধীন আবাদি জমি রক্ষা করতে অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

বালুমহাল আইন অনুসারে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, ছড়া, খাল বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।

বালু উত্তোলনের সাথে জড়িতরা বলেন অন্যরা যেভাবে তুলছে আমরা ও সেই ভাবে বালু তুলছি।
এ বিষয়ে সককারী কমিশনার ( ভুমি) চকোরিয়া অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।


More News Of This Category