বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বিএনপি নেতা জয়ন্ত কুণ্ডুকে লক্ষ্য করে ৩ ককটেল নিক্ষেপ, দুর্বৃত্তদের ধাওয়া

Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
বিএনপি নেতা জয়ন্ত কুণ্ডুকে লক্ষ্য করে ৩ ককটেল নিক্ষেপ, দুর্বৃত্তদের ধাওয়া

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুকে লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুন) বিকেলে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্য রামচন্দ্রপুর বাজারে সমাবেশের আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপি। জয়ন্ত কুমার কুণ্ডু বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে হাজির হলে মাঠের পাশের একটি ভবন থেকে তাকে লক্ষ্য করে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।পরে সমাবেশে আসা নেতাকর্মীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বিএনপি নেতা জয়ন্ত কুমার কুণ্ডু বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এগুলো ঘটাচ্ছে। গতকালকেও আমার একটা সমাবেশে বাঁধা প্রদান করা হয়েছে। এগুলো করে আমাকে ও আমার নেতাকর্মীদের দমানো যাবে না।অবিলম্বে আজকের এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

আরও পড়ুনঃ রামগতিতে হাত-পা বেঁধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

এদিকে এ ঘটনার প্রতিবাদে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে জয়ন্ত কুণ্ডুর অনুসারীরা। দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন কালের কণ্ঠকে বলেন, ওই এলাকায় একটু উত্তেজনা দেখা দিয়েছিল।

পুলিশ দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


More News Of This Category