বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নাফ নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
নাফ নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে সাবরাং ইউনিয়নের বাহারছড়া সমুদ্র উপকূল থেকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিহত জেলে মোহাম্মদ ইসমাইল (২৪) সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের বাজারপাড়া এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।

আরও পড়ুনঃ ভালুকায় খেলনা পিস্তল দেখিয়ে দোকানে চাঁদাবাজি,আটক ২

সাংবাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম জানিয়েছেন, ইসমাইল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় জাল দিয়ে মাছ শিকারে করতে গেলে সমুদ্রের ঢেউয়ে ভেসে যায়। পরবর্তীতে আশেপাশের লোকজন ও জেলেরা খুঁজলেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে বাহারছড়া ঘাট এলাকায় এলাকাবাসীরা একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিখোঁজ হওয়া জেলে ইসমাইলের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছে। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category